জলবায়ু ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান

সংবাদ থেকে
তুরস্ক: জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে ন্যায্য উত্তরণ, জলবায়ু ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে ‘পিপলস ক্লাইমেট সামিট বিয়ন্ড কপ৩১’।
১৪–১৮ নভেম্বর আনতালিয়ার মিমার সিনান কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক আন্দোলন, নাগরিক সমাজের সংগঠন, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক, কৃষক, মৎস্যজীবী, তরুণ এবং জলবায়ু ও পরিবেশগত ন্যায়বিচার আন্দোলনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
১৬ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ওয়াটারকিপার অ্যালায়েন্সের গ্লোবাল বোর্ড সদস্য শরীফ জামিল, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (সিএএন) ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং গ্লোবাল ক্যাম্পেইন ফর ক্লাইমেট জাস্টিসের তৃণমূল আন্দোলনের নেতা তাসনিম এসপ, জাপানিজ কমিউনিস্ট পার্টির সদস্য তোমো ইওয়াবুচি, সমাজবিজ্ঞানী মার্কুস উইসেন এবং পিপলস ক্লাইমেট সামিটের পক্ষ থেকে ইসেহান বালতা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




