গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পোস্টারিং
সূত্র: Meherpur Pratidin / রাজনীতি

সংবাদ থেকে
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পোস্টারিং কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
সোমবার (১৬ নভেম্বর) দিনের প্রকাশ্য আলোতে এবং রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়।
পোস্টারে লেখা ছিল, ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগের তিন দিনব্যাপী গণসংযোগ ও গণপ্রতিবাদ সফল ও সার্থক হোক’। এতে কর্মসূচির তারিখ হিসেবে ১৪-১৬ নভেম্বর ২০২৬ উল্লেখ করা হয়। পাশাপাশি ‘প্রত্যাবর্তন ২.০’ এবং ‘জয় বাংলা’ স্লোগানও লেখা ছিল।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





