১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বন্দর ছাড়ছে সাইফ পাওয়ারটেক, পাওনা নিয়ে বিক্ষোভে শ্রমিকেরা

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) পরিচালনার দায়িত্ব পরিবর্তনের প্রক্রিয়ায় গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন শ্রমিকেরা। এসব পাওনা পরিশোধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন তারা।

সকাল সাড়ে ৯টা থেকে দুই টার্মিনালের ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নেন শত শত শ্রমিক। তাদের সঙ্গে যোগ দিয়েছেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও। এতে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ রয়েছে।

জেটিতে অবস্থানরত এক ক্রেন অপারেটর জানান, এনসিটি ও সিসিটি কাগজে-কলমে চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালিত হলেও বাস্তবে এসব টার্মিনালে কাজ করছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। এনসিটির পরিচালনার দায়িত্ব প্রতিষ্ঠানটির কাছ থেকে চলে যাওয়ার পর সিসিটিও হাতছাড়া হচ্ছে। এতে গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর