১৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিদেশি কর্মীদের জন্য গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

বিদেশি কর্মীদের জন্য নিয়োগদাতাদের স্পনসর করা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় কঠোর নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর। প্রস্তাবটি কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন কর্মীদের খুঁজে বের করতে নিয়োগদাতাদের আরও কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। চাকরির বিজ্ঞাপন প্রকাশ থেকে শুরু করে কর্মী নিয়োগের প্রচেষ্টার প্রমাণ দেয়া-সব ক্ষেত্রেই আসছে নতুন বাধ্যবাধকতা। এতে যুক্তরাষ্ট্রে নিয়োগদাতাদের স্পনসর করা গ্রিন কার্ড প্রত্যাশী বিদেশিদের জন্য প্রক্রিয়াটি আরও জটিল হতে পারে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, নতুন প্রস্তাব অনুযায়ী, বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন কর্মীদের খুঁজে বের করতে নিয়োগদাতাদের আরও বেশি চেষ্টা করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনলাইনে প্রকাশ, অন্তত ৯০ দিন বিজ্ঞপ্তি বহাল রাখা এবং মার্কিন কর্মীদের নিয়োগে আন্তরিক প্রচেষ্টার প্রমাণ দেয়াসহ বেশ কিছু নতুন শর্ত যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

শ্রম দপ্তরের দাবি, এর মাধ্যমে উচ্চ দক্ষতা ও বেশি বেতনের চাকরিতে মার্কিন কর্মীরা অগ্রাধিকার পাবেন। সোমবার এ প্রস্তাব দিয়ে মার্কিন এই দপ্তরটি বলেছে, এর ফলে মার্কিন কর্মীদের সুরক্ষা আরও জোরদার হবে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর