মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
সংবাদ থেকে
শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে প্রস্তুতি সম্পন্ন করেছে মাওলানা ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষ, রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
ইতিমধ্যে সন্তোষে তাঁর মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাজার প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের সমাগম ঘটছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



