১৮ নভেম্বর ২০২৬, ১৫:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এপিক হেলথ কেয়ারে বিশেষ স্বাস্থ্যসেবা

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এপিক হেলথ কেয়ারে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে এপিক হেলথ কেয়ার লিমিটেড ও ঢাকা ব্যাংক পিএলসির মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান। তিনি বলেন, ঢাকা ব্যাংকের সঙ্গে এই সমঝোতা চুক্তি স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে। এই অংশীদারত্বের মাধ্যমে ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু এবং শাহরিয়ার ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর