১৭ নভেম্বর ২০২৬, ১৪:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

খুলনা জেলা জামায়াতের কমিটি গঠন

সূত্র: Dainik Purbanchal / রাজনীতি

সংবাদ থেকে

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা কবীরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাওসুল আজম হাদী।

গতকাল সোমবার সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ খুলনা জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি এ কমিটি ঘোষণা করেন। এ ছাড়া তিনি জেলা কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীতদের নাম ঘোষণা করেন। তারা হলেন হাফেজ মু. আমিনুল ইসলাম, এডভোকেট লিয়াকত আলী সরদার, সেখ সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, মিয়া মুজাহিদুল ইসলাম, মো. আশরাফুল আলম, অধ্যাপক আব্দুর রব, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, রবিউল ইসলাম ফয়সল ও অধ্যাপক আব্দুল আলিম মোল্লা। এ ছাড়া জেলা মহিলা কর্মপরিষদ সদস্যরা হলেন অধ্যাপক আয়নুন নাহার আনজু, ফয়জুন নাহার পাঠান, আয়শা ছিদ্দিকাহ্, শাহনাজ সুলতানা, উম্মে আসমা, মাহমুদা ফারজানা, তানিয়া রহমান, হালিমা খাতুন, আকলিমা রহমান, পারভিন আক্তার ও রাশেদারা রাশু। এর আগে খুলনা জেলার সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা আমীর ও শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাওলানা কবীরুল ইসলাম সর্বোচ্চ ভোট পেয়ে জেলা আমীর নির্বাচিত হন। এ ছাড়া শূরার সদস্য নির্বাচিত হন পুরুষ ৪১ জন এবং মহিলা ২৫ জন।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, “সংগঠনের শিকড়কে তৃণমূল পর্যায়ে আরও গভীরে প্রোথিত করতে হবে। ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামভিত্তিক জনশক্তিকে সুসংগঠিত করতে হবে। জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে, মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আপসহীন ভূমিকা পালন করতে হবে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমাদের সাংগঠনিক কাঠামোগত দৃঢ়তাই পারে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনতে।”

মূল প্রতিবেদন: Dainik Purbanchal

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর