চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটিতে শ্রমিকদের বিক্ষোভ
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে টার্মিনাল দুটির এই কার্যক্রম বন্ধ করে দেন তারা।
শ্রমিকরা জানান, টার্মিনাল দুটিতে কর্মরত শ্রমিকেরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ নানা আর্থিক সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। আর্থিক সুবিধা না পেয়ে তারা আজ সকাল থেকে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের কর্মসূচির কারণে টার্মিনালে ছয়টি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ রয়েছে। […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




