২০ নভেম্বর ২০২৬, ১৭:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় বোর্ডের সেগুনবাগিচা কার্যালয়ে এ সভা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ড এক নোটিশে এ তথ্য জানিয়েছে। নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সকালে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়। কথা ছিল, গতকাল মালিকপক্ষ নিম্নতম মজুরির প্রস্তাব দেবে। এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর