মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ, সাবেক এডিসি কারাগারে

সংবাদ থেকে
কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য রয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, মঙ্গলবার আদালতে ওই ১৫ আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন উপস্থিত ছিলেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আর সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ অনুপস্থিত ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



