শেখ হাসিনার আনন্দ ও নিরাপত্তার জায়গা ভারত : রিজভী

সংবাদ থেকে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। কেন? এটা তাদের অত্যন্ত প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা, তাদের নিরাপত্তার জায়গা। তারা ওইটা মনে করে। নিজের দেশকে মনে করে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, কথায় কথায় শেখ হাসিনা এবং তাদের দলের লোক-বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু কার মুক্তি? ওরা এই মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা তাদের নিজেদের স্বাধীনতা মাত্র। লুটপাটের স্বাধীনতা, ব্যাংক লুটের স্বাধীনতা, সোনালী ব্যাংক লুট, বাংলাদেশ ব্যাংক লুটের স্বাধীনতা। জনগণের কাছে মুক্তিযুদ্ধের চেতনা আর স্বাধীনতা চেতনা ফেরি করত। কিন্তু তুই যে স্বাধীনতার চেতনার কথা বলিস, তুই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলিস, আবার দিল্লির কাছে গিয়ে নিজের মাথা নত করিস। তাহলে তোর স্বাধীনতার চেতনা থাকলো কোথায়। এটাও তো জনগণ দেখেছে তাদের কাছে সব চুপ। শেখ হাসিনা নিজেই বলেছিলেন না যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনো দিন ভুলবে না।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



