জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা পেতে নাগরিকদের ভোগান্তি যেন না হয় : চসিক প্রশাসক

সংবাদ থেকে
জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিকসেবা পেতে নগরবাসী যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের আইনগত পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। শিক্ষা, চাকরি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ জীবনের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এ সনদের প্রয়োজন হয়। তাই এ সেবা প্রদানে অযৌক্তিক বিলম্ব, অতিরিক্ত অর্থ আদায় কিংবা নাগরিক হয়রানির কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জন্ম নিবন্ধন সহকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, চসিকের ৪১টি ওয়ার্ডের প্রতিটি জন্ম নিবন্ধন কার্যালয়কে নাগরিকবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করতে হবে। সামান্য ভুল সংশোধনের জন্য কোনো নাগরিককে যেন মাসের পর মাস অফিসে ঘুরতে না হয়। আবেদন অসম্পূর্ণ থাকলে শুরুতেই প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে আবেদনকারীকে স্পষ্টভাবে জানাতে হবে। একেক সময় একেকটি কাগজ চেয়ে নাগরিকদের বারবার অফিসে আসতে বাধ্য করা যাবে না। আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের বাইরে অতিরিক্ত কিছু চাওয়া যাবে না।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



