নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার

সংবাদ থেকে
লেখক, কাজী ফারহান হায়দার: নবায়ন যোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে নবায়নযোগ্য জ্বালানি কি? নবায়নযোগ্য জ্বালানির উৎস হচ্ছে নবায়নযোগ্য শক্তি। যে শক্তির উৎস নিঃশেষ হয় না। স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায়। বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত শক্তি যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তাকে নবায়ন যোগ্য জ্বালানি হিসেবে অবহিত করা হয়।
প্রাকৃতিক শক্তির উৎস যেমন- সূর্যের আলো ও তাপ, বায়ুপ্রবাহ, পানি প্রবাহ, ভূ-তাপ, সমুদ্র তরঙ্গঁ, সমুদ্র তাপ, জোয়ার -ভাটা, জৈব শক্তি যেমন- বায়োগ্যাস, বায়োফুয়েল ইত্যাদি। এছাড়াও শহরের আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল নবায়ন যোগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। নবায়ন যোগ্য জ্বালানি পরিবেশ বান্ধব ও কার্বন নিঃসরন মুক্ত। পৃথিবীর বিভিন্ন দেশ বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ব্যপকভাবে প্রচলন থাকলেও বর্তমানে কার্বন নিঃসরন কমানো ও পরিবেশের কথা বিবেচানা করে নবায়ন যোগ্য জ্বালানির ব্যবহারের দিকে নজর দিচ্ছে। বিশ্বের যেসব দেশ কার্বন-ডাইঅক্সাইড নিঃসরনকারী সেসব দেশ বৈশ্বিক চাপের কারনে কার্বন নিঃসরন কমানোর জন্য নবায়ন যোগ্য শক্তির ব্যবহার বাড়াচ্ছে।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, দূষন এবং শক্তির ভারসাম্যের জন্য নবায়ন যোগ্য শক্তির প্রযুক্তি ব্যবহারের উপযোগিতা তৈরী হচ্ছে। বৈশ্বিক নিরাপত্তা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও নির্ভরতা কমিয়ে গ্রীন হাউস গ্যাসগুলোর বায়ুমন্ডলের উপস্থিতির পরিমান কমানোর জন্য নবায়ন যোগ্য শক্তির ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস একবার ব্যবহার করলে তা পুনরায় ব্যবহার করা যায় না। তাই এইসব গ্যাস ব্যবহারে যেসব উৎপাদন প্রক্রিয়া চালানো হচ্ছে তাতে বায়ুমন্ডলে কার্বন নিঃসরনের পরিমান নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। বিশ্বব্যাপী কয়লা খনিগুলো থেকে কয়লা উত্তোলন প্রক্রিয়া অত্যন্ত ঝুকিপূর্ন। অনেক কয়লা খনিতে দূর্ঘটনা ঘটেছে যাতে প্রাণহানি ও প্রচুর। কয়লার ব্যবহারের কারনে বায়ু দূষন হচ্ছে। কয়লার ছাই ও বিষাক্ত তরল নির্গমনের ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। কয়লা ভিত্তিক চুল্লী ও পারমানবিক চুল্লীতে ব্যবহৃত পানি বাইরে ছড়িয়ে পড়লে তাতে পানি দূষন হওয়ার ঝুকি থেকে যাচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



