১৯ নভেম্বর ২০২৬, ০০:১৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

যশোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা : অভিযুক্ত আটক

সূত্র: Daily Probaha / অপরাধ

সংবাদ থেকে

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার ১৬ নভেম্বর সকালের ঘটনায় ভুক্তভোগী নারী (৩৬) বাদী হয়ে মঙ্গলবার ১৭ নভেম্বর থানায় মামলা করেন। মামলায় আসামী করা হয়েছে, একই এলাকার পবিত্র সরকার (৩০)।

মামলা সূত্রে জানা যায়, পবিত্র সরকার প্রায় সময় ওই নারীকে উত্যক্ত করতেন। খারাপ কাজের প্রস্তাব দিতেন। সোমবার ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী নারী তার ঘরে ঢুকলে পবিত্রও তার পিছু পিছু ঘরে ঢোকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি তাকে জাপটে ধরে এবং পরে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর স্বামী বাড়িতে চলে আসলে আসামি ঘরের দরজার পেছনে লুকিয়ে পড়ে। পরে তার স্বামী ও স্থানীয়রা তাকে আটক করে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর