ইশানকে নবীন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দিঘলবাগ গ্রামের কৃতি সন্তান মুখলিছুর রহমান ইশানকে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির পুর্ণাঙ্গ কমিটিতে তাকে এ পদে রাখা হয়। উল্লেখ্য, তিনি পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সহ প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক সিনিয়র সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল হবিগঞ্জ জেলা শাখা কমিটি গঠনের সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান ইশান বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

