মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাড়িতে আগুন
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের পর এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মহাখালীতে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন দেওয়া বাসটি ডিএনসিসির স্টাফ বাস ছিল।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



