হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবোর বিরুদ্ধে

সংবাদ থেকে
অনলাইনে ফ্রিজ অর্ডার করে ২ হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়েও বাসার দোতলায় পণ্য বুঝে পাননি এক ক্রেতা। বরং ভবনের নিচে ফ্রিজ নামিয়ে রেখে ডেলিভারিম্যান ওটিপি চাইছিলেন বলে অভিযোগ করেছেন অভিষেক দেবনাথ অভ্র। এ সময় দোতলায় ফ্রিজ পৌঁছে দিতে অতিরিক্ত টাকা দাবি এবং দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিষেক জানান, নতুন সংসারের জন্য তিনি অনলাইন শপ পিকাবো ডটকম থেকে একটি ফ্রিজ অর্ডার করেন। পণ্যটি পৌঁছে দিতে পিকাবোর নির্ধারিত কুরিয়ার প্রতিষ্ঠান ক্যারিবি (Carrybe)-এর একটি মিনি ট্রাক তার বাসার ভবনের সামনে আসে।
অভিষেকের ভাষ্য, ট্রাক থেকে ফ্রিজ নামানোর পর ডেলিভারিম্যান তাকে ওটিপি দিতে বলেন। কিন্তু ফ্রিজটি বাসার দোতলায় পৌঁছে দেওয়ার কথা জানালে ডেলিভারিম্যান আপত্তি করেন। তিনি ভবনের নিচে ফ্রিজ রেখে চলে যাওয়ার কথা বলেন। দোতলায় তুলতে হলে প্রতি তলার জন্য ৩০০ টাকা করে দিতে হবে বলেও জানান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

