২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে, ভোর ৫টা ৪৫ মিনিট থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে নদী পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এ সময় শীতের হিমেল বাতাসে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৮টা ৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



