এনভিডিয়ার আয় ছাড়াল ১১৫ বিলিয়ন ডলার, শেয়ারে উল্লম্ফন

সংবাদ থেকে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চিপের ব্যাপক চাহিদার মধ্যে রেকর্ড আয় করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। ২০২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় ১১৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০৩ শতাংশ বেশি। ওয়াল স্ট্রিটের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়া এই আর্থিক ফল প্রকাশের পর লেনদেন-পরবর্তী সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এনভিডিয়া জানায়, গত ২৫ অক্টোবর শেষ হওয়া তিন মাসে কোম্পানিটির আয় হয়েছে ১১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে আয় ছিল ৫৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় দ্বিগুণেরও বেশি হয়েছে। একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ১০৫ শতাংশ বেশি।
এ প্রান্তিকে শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ২ দশমিক ৬৮ ডলার। অন্যদিকে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ২ দশমিক ৪৭ ডলার। সব মিলিয়ে আয়, মুনাফা ও শেয়ারপ্রতি আয়ের ক্ষেত্রে বাজারের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

