পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
সূত্র: Dhaka News24 / খেলা

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। একইসঙ্গে টানা তৃতীয়বার আঞ্চলিক এই প্রতিযোগিতার শিরোপা জয়ের কৃতিত্ব গড়েছে দলটি। আজ জাতীয় স্টেডিয়ামে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এই জয় তুলে নেয় ভারত।
৮৮ মিনিটে সানদীপ মান্ডির জয়সূচক গোলে পাকিস্তানের প্রতিরোধ ভাঙে ভারত। এর আগে দ্বিতীয়ার্ধে জুনায়েদ শাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর সমতা ফেরান সুহাইল আহমেদ ভাট।
সাফের ফাইনালে প্রথমবারের মতো খেলতে নামা পাকিস্তান প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর গাজীর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ঐতিহাসিক শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল।
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



