১৮ নভেম্বর ২০২৬, ১৫:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৪ মাসে ১ লাখ ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার পোশাক রপ্তানি, দেশের আয় বেড়েছে ৯ হাজার ২৩৩ কোটি টাকা

সূত্র: Dainik Jahan / অর্থনীতি

সংবাদ থেকে

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অবস্থান আরও শক্তিশালী হওয়ার ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার (১৩.৭৫ বিলিয়ন ডলার)। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১ লাখ ৫৮ হাজার ৪৭৮ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পোশাক রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ।

অর্থমূল্যে এই অতিরিক্ত প্রবৃদ্ধির পরিমাণ প্রায় ৯ হাজার ২৩৩ কোটি টাকা (৭৫৬ মিলিয়ন ডলার)। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করে এই বাড়তি রপ্তানি আয় অর্জিত হয়েছে।

বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের গুরুত্ব বিবেচনায় এই প্রবৃদ্ধি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর