২০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

সূত্র: Dainik Purbokone / রাজনীতি

সংবাদ থেকে

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আমিনুর রহমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, রাত ২টা ৪৫ মিনিটের দিকে দু-তিনজন দুর্বৃত্ত তার বাড়ির সামনের বাড়ির সামনের দরজার জানালা ফাঁক করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশে পুকুরপাড়ে মুরগীর খামারে থাকা লোকজন আগুন দেখতে পায় । তারা এগিয়ে আসার আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমিনুর রহমান চৌধুরী বলেন, আগুনের বিষয়টি তিনি রাতে থানার ওসিকে জানিয়েছেন । রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করব এবং পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর