১৮ নভেম্বর ২০২৬, ১৬:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কলমাকান্দায় কৃষক নেতৃত্বে ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তঘেঁষা বনবেড়া গ্রামে অবস্থিত এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে (ALC) কৃষক নেতৃত্বে পরিচালিত ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ধানের জাতের বৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার উপযোগী ধানের জাত নির্বাচন করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

​মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মো. সুরুজ মিঞা। এ সময় স্থানীয় কৃষক-কৃষাণীরা গবেষণা প্লটে প্রদর্শিত ১৬টি স্থানীয় ধানের জাত সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ধানের বৃদ্ধি, শীষের বৈশিষ্ট্য ও স্থানীয় পরিবেশের উপযোগিতা বিবেচনায় নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

​পর্যবেক্ষণ ও আলোচনার ভিত্তিতে উপস্থিত কৃষক-কৃষাণীরা সম্মিলিতভাবে ৩টি উপযোগী স্থানীয় ধানের জাত—চেংগুল, বুলাও ও কাইনাট নির্বাচন করেন।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর