ঝিনাইদহে বাক সরলীকরণকরণের জন্য অধিগ্রহণকৃত মহাসড়কের স্থাপনা উচ্ছেদ
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাক সরলীকরণ প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণকৃত জমিতে থাকা ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বসন্তপুর ও রামজয়পুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অধিগ্রহণকৃত জমিতে থাকা ঘরবাড়ি, দোকানসহ ৩২টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এসব স্থাপনা ও জমিতে থাকা গাছপালা খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে ৭ জন ব্যবসায়ী অংশ নেন। এতে ৩২টি স্থাপনা বিক্রি হয় ৪ লাখ ১ হাজার ২০০ টাকায়।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


