বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালকে ৫টি পিইএমএফ ডিভাইস দিল বেক্সিমকো

সংবাদ থেকে
দীর্ঘমেয়াদি ব্যথা ব্যবস্থাপনায় ক্লিনিক্যাল প্রয়োগ ও গবেষণার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পেইন ম্যানেজমেন্ট সেন্টারে পাঁচটি পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (পিইএমএফ) ডিভাইস হস্তান্তর করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।
বুধবার (১৮ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার সেলস বিভাগের জেনারেল ম্যানেজার নুরুল হক ডিভাইসগুলো বিএমইউর অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের গবেষণার ভিত্তিতে দেশের সামাজিক প্রতিষ্ঠান বাইবিট লিমিটেড (BiBEAT Ltd.) ডিভাইসগুলো তৈরি করেছে। বিএমইউতে এসব ডিভাইসের ক্লিনিক্যাল প্রয়োগ ও গবেষণার মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যথা উপশমে এর কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




