বাঁশ ঝাড়ের গর্ত থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ
সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩৫ বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকার একটি বাঁশঝাড়ের গর্ত থেকে এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির একটি টহল দল সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকার ১০৮৯ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় এই অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি বাঁশঝাড়ের পাশে গোপন গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মূল প্রতিবেদন: Jamalpur News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



