১৮ নভেম্বর ২০২৬, ১৯:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চবির হীরকজয়ন্তীতে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, আহত ২

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠানস্থলে মিছিল নিয়ে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ছাত্রশিবিরের দুই নেতা আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থলে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহীমসহ দুই পক্ষের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কয়েকশ নেতাকর্মী নিয়ে মিছিলসহ হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করে শাখা ছাত্রশিবির। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর