২০ নভেম্বর ২০২৬, ১৭:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: ঢাকার শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফিজিবিলিটি স্টাডি করে দ্রুত একটি জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের সব উপজেলা হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার যুগান্তকারী ঘোষণা দিয়ে তিনি বলেছেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এর টেন্ডার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

বুধবার (১৮ নভেম্বর) ডেপুটি স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ এই ঘোষণা দেন।

সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তার নির্বাচনী এলাকার তীব্র চিকিৎসা সংকট তুলে ধরে প্রশ্ন উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, ঢাকা-৪ আসনে প্রায় ১০ লাখ মানুষের বসবাস, যার অধিকাংশই নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। এই এলাকায় সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার মতো কোনো সরকারি হাসপাতাল না থাকায় এবং অন্যান্য হাসপাতালের বর্তমান দূরবস্থা ও সাধারণ মানুষের আর্থিক সীমাবদ্ধতা বিবেচনা করে তিনি অতি দ্রুত একটি আধুনিক সরকারি হাসপাতাল স্থাপনের জোরালো দাবি জানান। তিনি জানান, এ বিষয়ে তিনি গত ২৩ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি ডিও লেটার দিয়েছিলেন, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর