২০ নভেম্বর ২০২৬, ১৬:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজধানীতে চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল, আসছে মনোরেল : প্রধানমন্ত্রী

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: রাজধানীর তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়ন করতে মেট্রোরেলের পাশাপাশি এবার ‘মনোরেল’ চালুর বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে সরকার। একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোদমে কাজ শুরু করবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালাম উল্লেখ করেন, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে, যার মূল কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানির অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক সিস্টেম চালুর ফলে আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে এবং দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি ঢাকার সব প্রধান সড়ক ও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক সিস্টেমের আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কি না, তা জানতে চান।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর