ভর্তি পরীক্ষা পেছাল বুয়েট
সূত্র: Arthosuchak / শিক্ষা

সংবাদ থেকে
হাইকোর্টের নির্দেশের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষাটি আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয় হাইকোর্ট।
এরপর সেই নির্দেশনা মেনে একাডেমিক কাউন্সিলের সভায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বুয়েটের উপাচার্য একরামুল হক।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

