কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৭
সূত্র: Dainik Purbokone / রাজনীতি

সংবাদ থেকে
কর্ণফুলী উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বাসটি ভাঙচুর করে। পরে পুলিশ বাসটি জব্দ করে এবং চালককে আটক করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ জানান, অভিযুক্ত বাস চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, তা খতিয়ে দেখছে পুলিশ।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


