১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শায়েস্তাগঞ্জ শিল্পায়ন ও জমি অধিগ্রহণের চাপে মৎস্য খামার ব্যাহত হওয়ার শঙ্কা

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারটি শিল্পায়ন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণ এবং জনবল সংকটের কারণে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রকল্পের জন্য খামারটির প্রায় ৯১ শতাংশ জমি অধিগ্রহণ করা হলে ১১টি পুকুরের মধ্যে দুটি আংশিক ও দুটি প্রায় সম্পূর্ণ ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এতে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত প্রায় ৬৪ বছরের পুরোনো প্রতিষ্ঠানটির পোনা উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। খামারসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাকালে প্রায় ১ হাজার ২৩২ শতাংশ জমি নিয়ে খামারটি গড়ে তোলা হয়। বর্তমানে হ্যাচারিসহ ১১টি পুকুরে মাছের রেণু ও পোনা উৎপাদন করা হচ্ছে।

শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর, বাহুবল ও হবিগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকার মৎস্যচাষিরা এখান থেকে রেণু-পোনা সংগ্রহের পাশাপাশি মাছ চাষের পরামর্শ নেন। এদিকে, খামারটির অনুমোদিত সাতটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র তিনজন। তাঁদের দিয়েই হ্যাচারি পরিচালনা, পুকুরের পরিচর্যা, পোনা উৎপাদন ও বিক্রিসহ নিয়মিত কার্যক্রম চালাতে হচ্ছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর