শিশু সুরক্ষায় ৭ অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার

সংবাদ থেকে
ঢাকা: শিশুদের প্রতি সবধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের প্লেজিং সেশনে বাংলাদেশের পক্ষ থেকে এই অঙ্গীকারনামা উপস্থাপন করা হয়। নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ তুলে ধরে প্রতিটি শিশুর জন্য সহিংসতামুক্ত ও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বুধবার (১৮ নভেম্বর) ম্যানিলায় অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রীর সঙ্গে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এই জাতীয় অঙ্গীকারনামা প্রণয়ন করা হয়েছে। তৃণমূল থেকে শুরু করে নীতিনির্ধারণী পর্যায়ের সবার মতামতের প্রতিফলন ঘটিয়ে শিশুদের প্রতি সহিংসতা নির্মূলে সাতটি বিশেষ ক্ষেত্রকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশের এই অঙ্গীকারনামার প্রথম অগ্রাধিকার হিসেবে শিশু সুরক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে সুশাসন ও অর্থায়ন শক্তিশালী করার কথা বলা হয়েছে। দ্বিতীয় অগ্রাধিকারে প্রচলিত শিশু আইন ও বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারসহ বিদ্যমান নীতিমালাগুলোকে আরও সময়োপযোগী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সহিংসতা ও ক্ষতিকর সামাজিক প্রথা থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



