দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে এক দিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের পথে যাত্রা করেন তিনি। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


