মৌলভীবাজার জেলা বারের ক্রিকেট দলের জার্সি উন্মোচন

সংবাদ থেকে
মৌলভীবাজার২৪ ডেস্ক: দেশের আইনজীবীদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাডভোকেট ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬’ (বিএসিপিএল)-এ অংশ নিতে যাচ্ছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ক্রিকেট দল। তরুণ আইনজীবীদের সমন্বয়ে গঠিত এ দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ) এক অনুষ্ঠানের মাধ্যমে ১ নম্বর বার ভবনের লাইব্রেরি হলে দলটির জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে জার্সি তুলে দেন সিনিয়র আইনজীবী রমা কান্ত দাশ গুপ্ত।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট মামুনুর রশিদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক জয়নুল হক। এ ছাড়া সমিতির অন্যান্য সদস্য, সিনিয়র আইনজীবী এবং ক্রিকেট দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

