ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড
সূত্র: Bogura Live / বাংলাদেশ
সংবাদ থেকে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক এবং সাবেক কর্মকর্তারা। বাকি ১৯ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।
মূল প্রতিবেদন: Bogura Live
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


