ঝালকাঠিতে ট্রলি উলটে নিহত ১
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
বরিশাল: ঝালকাঠির নলছিটিতে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফোরকান গাজী (৩৫) ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার মর্তুজা গাজীর ছেলে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
