ঝালকাঠিতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

সংবাদ থেকে
বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ‘গ্রিনভিউ পরিবহণ’ নামের একটি বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস দু’টি উদ্ধার করেছে পুলিশ। নিহত হেলপারের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ‘আবির আব্দুল্লাহ পরিবহণ’ নামের একটি বাসের সঙ্গে গ্রিনভিউ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহণের হেলপারের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



