খালিয়াজুরীতে নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার

সংবাদ থেকে
নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজের দুই দিন পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামের পাশের সুরমা নদীতে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পান। নিহত অদ্বৈত্য সরকার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে এবং মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত ১১টার পর থেকে অদ্বৈত্য সরকারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন। পরদিন বুধবার (১৮ নভেম্বর) তাঁর ছেলে তন্ময় সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবার নিখোঁজের বিষয়টি জানিয়ে পোস্ট দিলে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



