১৯ নভেম্বর ২০২৬, ২২:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সি বাক ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবুবকর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।

মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী জন্ম থেকেই বাক ও শারীরিক প্রতিবন্ধী। সে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না এবং কথা বলতেও অক্ষম। তার মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় জন্মের পর থেকেই সে নানি মোছা. আসিয়া বেগমের (৫৪) কাছে গোপীনাথপুর গ্রামে বসবাস করত।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর