বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় প্রাথমিক বিদ্যালয়কে সক্ষম করে তোলা হবে: প্রতিমন্ত্রী

সংবাদ থেকে
বিশেষ প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে ২০৩০ সালের মধ্যে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৯ নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন, পরিচর্যা ও বিকাশে অভিভাবকদের যে ধৈর্য, ত্যাগ ও ভালোবাসার পরিচয় দিতে হয়, তা অন্য কোনো অভিজ্ঞতার সঙ্গে তুলনীয় নয়। একজন অভিভাবক হিসেবে তাঁরা যে দায়িত্ব পালন করছেন, তা অত্যন্ত মহৎ ও অনুপ্রেরণাদায়ক। এ জন্য তিনি অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের বিষয়টি শুধু সংশ্লিষ্ট পরিবার বা বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

