সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। এতে বাড়ির প্রধান ফটকে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতের দিকে বেলকুচি পৌরসভার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাহিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে তার অসুস্থ বাবা-মা অবস্থান করছিলেন।
মাহিন সরকারের দাবি, দুর্বৃত্তরা বাড়ির ভেতরে পেট্রোল বোমা ছুড়ে মারার চেষ্টা করে। সেটি দেয়ালে আঘাত করলে প্রবেশপথে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তা নিভিয়ে ফেলেন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


