২০ নভেম্বর ২০২৬, ১৮:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

২০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু : চাঁদপুরে পরীক্ষার্থী ১৩ হাজার ,কেন্দ্র ২২টি

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০ ডিসেম্বর শুরু হবে। চাঁদপুরে ২২টি কেন্দ্রে ১৩ হাজার ২শ ৫৫ জন অংশ নেবে। ৪ দিনব্যাপি এ পরীক্ষা ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে সময়সূচি ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।

সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায়ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় জেলার ১৩ হাজার ২শ ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৮টি উপজেলার ২২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো: চাঁদপুর সদর উপজেলায় ২,৩৩৭ জন ও কেন্দ্র ৪টি,কচুয়ায় ২,১২৮ জন ও কেন্দ্র ৩টি, হাজীগঞ্জে ১,৬৫৮ জন ও কেন্দ্র ৩টি, হাইমচরে ৬৮৩ জন ও কেন্দ্র ১টি,শাহরাস্তিতে ১,৪১৫ ও কেন্দ্র ২টি জন,ফরিদগঞ্জে ২,০৩০ জন ও কেন্দ্র ৪টি, মতলব দক্ষিণে ১,০৮৬ জন ও কেন্দ্র ২ টি এবং মতলব উত্তরে ১,৯১৮ ও কেন্দ্র ৩ টি জন।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর