সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

সংবাদ থেকে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ২৯ শতাংশ ছিল কোম্পানিটির দখলে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসপিসিএল। কোম্পানিটির গড়ে ২৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিপিপিএল।
এ ছাড়া সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেনের শীর্ষ দশের তালিকায় রয়েছে এনভয় টেক্সটাইলস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং রানার অটোমোবাইলস।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

