চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সূত্র: Chandpur Times / অপরাধ

সংবাদ থেকে
চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড় সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে এ অভিযান চালানো হয়। আটক হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি করা হয়। পরে তার সঙ্গে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মূল প্রতিবেদন: Chandpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



