২০ নভেম্বর ২০২৬, ২১:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

`বাসায় আগুন দিয়ে ‘‘জয় বাংলা’’ বলে দৌড়, একটা বিলাইও কিছুক্ষণ দাঁড়ায়’

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশে সন্ত্রাসীদের কোনও স্থান নেই। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। কোনও পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।’

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে ভোরে দাঁড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, ‘তারা এখন ধাওয়ার মধ্যে আছে। আমার বাসায় আগুন দিয়ে দৌড়ে পালিয়েছে। দেখেন একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়, দাঁড়ায় বাদে (পরে) দৌড় দেয়। এদের অবস্থা এমন হইছে যে ‘‘জয় বাংলা’’ কইয়া (বলে) দৌড়। এমন দৌড় পরে তাদের খোঁজে মিলে না।’

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর