গভর্নরের সঙ্গে জুলাই হত্যা মামলার আসামি শওকতের বৈঠক নিয়ে বিতর্ক

সংবাদ থেকে
ঢাকা: জুলাই আন্দোলনের সময় হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ব্যবসায়ী শওকত আলী চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এমনকি, বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে গেছেন। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকে গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বিভাগের কর্মীদের মাধ্যমে তাকে কড়া নিরাপত্তা ও প্রটোকল দিতে দেখা গেছে। কিন্তু কেন এই বৈঠক, কে সাক্ষাৎ চেয়েছিলেন এবং কী নিয়ে আলোচনা হয়েছে, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
বৈঠকের আগে সাংবাদিকরা হত্যা মামলা, বেনামি শেয়ার এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ২৫ মিলিয়ন ডলারের উৎস নিয়ে একের পর এক প্রশ্ন করলেও কোনো উত্তর দেননি শওকত। অপেক্ষমান সাংবাদিকদের এড়াতে বৈঠক শেষে তিনি বাংলাদেশ ব্যাংকের পেছনের গেট দিয়ে বেরিয়ে যান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


