দক্ষিণ আফ্রিকার সিরিজের বাকি অংশে নেই হাসান, ফিরছেন দেশে

সংবাদ থেকে
পুরনো চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় দুর্দান্ত ফর্মে থাকা পেসার হাসান মাহমুদকে নিয়ে শঙ্কার কথা শোনা গিয়েছিল জোহানেসবার্গ টেস্ট শেষেই। জানা যাচ্ছিল, তিনদিন পর শুরু হতে যাওয়া সেঞ্চুরিয়ান টেস্টে হয়ত খেলতে পারবেন না ডানহাতি পেসার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাল, শুধু সেঞ্চুরিয়ান টেস্টটা নয় বরং সিরিজের বাকি অংশের পুরোটা থেকেই ছিটকে গেছেন হাসান।
চলতি সফরে দক্ষিণ আফ্রিকায় এখনো একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই মুহূর্তে দলের সেরা পেসার হাসানকে ছাড়াই এই ম্যাচগুলো খেলতে হবে বাংলাদেশকে। হাসানকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচগুলো আগে হাসানকে পর্যপ্ত বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট যাতে তিনি পুরো সুস্থ হয়ে উঠতে পারেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



