২১ নভেম্বর ২০২৬, ১২:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বায়ার্ন-ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ, ছিটকে গেলেন হ্যারি কেইন

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

বড় ধরনের চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। শুক্রবার (২০ নভেম্বর) বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ম্যাচে বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায় তার। ম্যাচটি ১-১ গোলে ড্র করে বায়ার্ন।

ম্যাচের ২০ মিনিটে কোলনের ডিফেন্ডার জোয়েল স্মিডের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পান কেইন। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যথার কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলি হিসেবে নামেন টম বিশফ।

ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানায়, কেইনের বাঁ গোড়ালির সিন্ডেসমোটিক লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর