২২ নভেম্বর ২০২৬, ০৪:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কাপ্তাইয়ে বিকাশে অর্থ প্রতারণার অভিযোগে আটক যুবক, মিলল গাঁজা

সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

রাঙামাটির কাপ্তাইয়ে বিকাশের মাধ্যমে ৩৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে সুমন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪১ বিজিবি)। পরে তাকে কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশি তল্লাশিতে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা সুমন কাপ্তাই নতুন বাজারের মানচিত্র মোবাইল টেলিকম নামের একটি বিকাশের দোকান থেকে ৩৫ হাজার টাকা লোড নেন। তবে ওই টাকার মূল্য পরিশোধ না করেই তিনি সেখান থেকে চলে যান। পরে দোকানদার দোকানের সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তের ছবি সংগ্রহ করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠান।

এরপর কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গা চেকপোস্টে ঢাকাগামী একটি গাড়িতে তল্লাশির সময় সিসিটিভি ফুটেজে পাওয়া ছবির সঙ্গে মিলিয়ে সুমনকে শনাক্ত করেন বিজিবি সদস্যরা। পরে তাকে আটক করে কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর